32 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

নাহিদ ইসলামের নেতৃত্বে যমুনায় এনসিপির প্রতিনিধি দল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে  বৈঠকে অংশ নিতে তার সরকারি বাসভবন যমুনায় গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।শনিবার (২৩ মে) রাত সাড়ে  আটটার দিকে প্রতিনিধি দলটি যমুনার সামনে পৌঁছায়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

বৈঠকে সাম্প্রতিক ইস্যু ও সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এর আগে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে সন্ধ্যায় বিএনপির প্রতিনিধি দল এবং রাত ৮টার দিকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল যমুনায় আসেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...