32.3 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

বন্যহাতি সংরক্ষণে সকল পদক্ষেপ নেওয়া হবে : রিজওয়ানা হাসান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গারো পাহাড়ের হাতি চলাচলের পথে কোনো ধরনের পর্যটন স্পট কিংবা বিনোদন কেন্দ্র করতে দেওয়া হবে না। হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসন ও বন্যহাতি সংরক্ষণে কার্যকর সব পদক্ষেপ নেওয়া হবে।
আজ সোমবার (২৬ মে) সকালে শেরপুরে নালিতাবাড়ী উপজেলার দাওধারা পাহাড়ে উপজেলা প্রশাসনের প্রস্তাবিত দাওধারা গারো পাহাড়ের পর্যটন কেন্দ্র পরিদর্শনকালে এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘বনের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে, কোনোক্রমেই বনের ভেতরে আবাসন প্রকল্প হবে না।

বন ও বন্যপ্রাণী সুরক্ষা, নদী দখল রোধ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। সবাইকে সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে কাজ কর‍তে হবে।’

 

সৈয়দা রিজওয়ানা হাসান মধুটিলা রেঞ্জ এলাকায় বনবিভাগের রোপিত দীর্ঘমেয়াদী বনায়নের গাছ পরিদর্শন করেন। পরে দুপুরে তিনি হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ এক্স এলিফেন্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্যদের সঙ্গে এক মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানে বন্যহাতির আক্রমণে নিহত ২টি পরিবারকে ৩ লাখ টাকা করে এবং ফসলের ক্ষতি হিসেবে ১৫ জনকে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এ ছাড়া ৫২০ ইআরটি  সদস্যদের মাঝে উপকরণ বিতরণ করেন।প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময়সভায় বক্তব্য দেন ইআরটি সদস্য হাসমত আলী, বন্য প্রাণী–বিশেষজ্ঞ মোহাম্মদ আলী রেজা খান, বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সানবীর হাসান মজুমদার, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তাকাজী মুহাম্মদ নূরুল করিম প্রমুখ।
- Advertisement -spot_img
সর্বশেষ

দলীয় কার্যালয় থেকে সাবেক মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ উদ্ধার

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে দলের সাবেক মন্ত্রী ও বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের...