31.4 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

মাঠেই পচে যাচ্ছে কাটা ধান, দিশেহারা আদমদীঘির কৃষকরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বগুড়া প্রতিনিধি:

জ্যৈষ্ঠের টানা বৃষ্টিতে বগুড়ার আদমদীঘি উপজেলার ধানচাষিরা পড়েছেন চরম বিপাকে। মাঠের পাকা ধান সময়মতো কাটতে না পারায় অনেক জায়গায় তা পচে নষ্ট হচ্ছে। কেটে আনা ধান শুকাতে না পারায় সেগুলোতে চারা গজাতে শুরু করেছে। তলিয়ে গেছে অনেক ধানক্ষেত। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এবার চাষ হয়েছে জিরাশাইল, সরু জিরাশাইল, সুবর্ণলতা, কলমিলতা ও কাটারি জাতের ধান। কৃষকরা জানান, আমন কাটার পর সরিষা ও আলুর আবাদ করায় ইরি-বোরো রোপণে দেরি হয়েছে। আবার কাটারি জাতের ধান পাকতে সময় বেশি লাগে। এই সময়ে অতিবৃষ্টিতে ধান ঘরে তুলতে পারছেন না তারা।

সরেজমিনে দেখা গেছে, অনেক কৃষক কাটা ধান মাঠের আইলে পলিথিন মুড়িয়ে রেখেছেন, কেউ বা রাস্তার পাশে ধান তুলেছেন। তালপাতা, বস্তা, বা তারপুলিনে শুকানোর চেষ্টা করলেও আবহাওয়া খারাপ থাকায় কার্যত কোনো সুফল মিলছে না। দিনমজুর সংকটের পাশাপাশি মজুরি বেশি হওয়ায় আরও দুর্ভোগে কৃষক।

আদমদীঘি উপজেলা কৃষি অফিস জানায়, এ বছর ১২ হাজার ৪৫০ হেক্টর জমিতে ইরি-বোরোর আবাদ হয়েছে এবং ফলন বাম্পার। তবে আবহাওয়া খারাপ থাকায় দেরিতে রোপিত ধান ঘরে না উঠলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী জানান, কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার উন্নতি না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দলীয় কার্যালয় থেকে সাবেক মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ উদ্ধার

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে দলের সাবেক মন্ত্রী ও বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের...