29 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

মন্ত্রিপরিষদ সচিবকে কর্মচারীদের দাবি জানানো হবে বুধবার, আন্দোলন এক দিনের জন্য স্থগিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বে পাঁচজন সচিবের সঙ্গে সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীদের বৈঠক শেষ হয়েছে।

বৈঠক শেষে ভূমিসচিব জানান, কর্মচারীদের দাবি আগামীকাল বুধবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরবেন দায়িত্বপ্রাপ্ত সচিবেরা। এমন পরিস্থিতিতে আন্দোলন কর্মসূচি আগামীকাল এক দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন কর্মচারীরা।

এর আগে, আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক হয়।

সেসময় সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীরা দ্য ডেইলি স্টারকে জানান, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ প্রত্যাহার ছাড়া তারা আন্দোলন স্থগিত করবেন না।

এই অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আজও সচিবালয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...