27.8 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

বেরোবিতে জমকালো আয়োজনে আন্তঃবিভাগ ক্রিকেটের পুরস্কার বিতরণ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

রংপুর প্রতিনিধিঃ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে মঙ্গলবার বিকেলে ১ নম্বর খেলার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এবারের টুর্নামেন্টে ছাত্রীদের মধ্যে অর্থনীতি বিভাগ দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, ছাত্রদের খেলায় বাংলা বিভাগ চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় পদার্থবিজ্ঞান বিভাগকে হারিয়ে শিরোপা ছিনিয়ে নেয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের মানসিক ও নেতৃত্বগুণের বিকাশে ক্রীড়া ও সংস্কৃতি চর্চা অপরিহার্য। এই ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, দলীয় চেতনা ও ইতিবাচক মনোভাব গঠনে সহায়ক ভূমিকা রাখে।” তিনি আরও বলেন, “যে মানসিকতা ক্রীড়া থেকে অর্জিত হয়, তা শুধু ক্যাম্পাসেই নয়, বরং সমগ্র জাতির কল্যাণে কাজে লাগানো সম্ভব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়া অনুরাগীরা উপস্থিত ছিলেন।

একই দিনে দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে হল প্রভোস্ট মোঃ আমির শরীফ ও সহকারী প্রভোস্টগণ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের বদলি নিয়ে এবার নেপথ্যের তৎপরতা তুঙ্গে। লটারির মাধ্যমে বদলি হতে পারে—এমন আশঙ্কায় পছন্দের কর্মস্থল ধরে...