29 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

সীমান্তে ৫০ হাজার রুশ সেনা, হামলা ঠেকাতে প্রস্তুত ইউক্রেন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনের উত্তর সুমি অঞ্চলের সীমান্তে রাশিয়া প্রায় ৫০ হাজার সৈন্য মোতায়েন করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তিনি জানান, কিয়েভও পাল্টা ব্যবস্থা নিয়েছে যাতে মস্কো বৃহৎ আকারের হামলা চালাতে না পারে।

গত ১৯ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, “তাদের সবচেয়ে বড় ও শক্তিশালী বাহিনী এখন কুরস্ক ফ্রন্টে মোতায়েন রয়েছে, আমাদের সুমি অঞ্চলের ওপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই বলেছিলেন, ইউক্রেন সীমান্তে তিনি একটি “বাফার জোন” চান। জেলেনস্কি বলেন, এই বাফার জোন ১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

সুমি অঞ্চল রাশিয়ার কুরস্ক সীমান্তের কাছেই অবস্থিত। পূর্বে ইউক্রেন কিছু এলাকা দখলে রাখলেও গত মাসে রাশিয়ার অভিযানে তা অনেকটাই হারিয়ে ফেলে, যদিও এখনো কিছু অংশ তাদের দখলে রয়েছে।

রাশিয়া সম্প্রতি চারটি সীমান্ত গ্রাম দখল করেছে এবং পূর্ব ইউক্রেনের কোস্টিয়ান্টিনিভকা শহরের কাছে ফ্রন্টলাইনের কিছু অংশে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। তবে জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনীয় সেনারা গত দুই দিনে সেখানকার কিছু অংশ থেকে রুশ বাহিনীকে প্রায় ৪ কিলোমিটার পিছু হটাতে সক্ষম হয়েছে।

ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদের বৈঠকের পর দুই পক্ষ ১,০০০ করে যুদ্ধবন্দি বিনিময় করলেও, তা যুদ্ধবিরতির পথে উল্লেখযোগ্য অগ্রগতি আনতে ব্যর্থ হয়েছে।

জেলেনস্কি জানান, যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চালিয়ে যেতে তারা একটি স্মারকলিপি তৈরির অপেক্ষায় রয়েছে, যাতে রাশিয়ার শর্তাবলী অন্তর্ভুক্ত থাকবে।

তুরস্ক, ভ্যাটিকান ও সুইজারল্যান্ডকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে দেখছে কিয়েভ। এছাড়া মাল্টা ও কিছু আফ্রিকান দেশও আলোচনার আয়োজক হতে চেয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি।

তিনি আরও জানান, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির আমন্ত্রণে তিনি আসন্ন G7 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ইউরোপীয় ইউনিয়নের পরবর্তী সম্মেলনেও যোগদানের সম্ভাবনার কথা জানান তিনি।

ইউক্রেনের অস্ত্র উৎপাদন প্রসঙ্গে জেলেনস্কি বলেন, দেশটির সামরিক শিল্প দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং সেই খাতে পূর্ণ অর্থায়নের জন্য তিনি ৩০ বিলিয়ন ডলার সহায়তা চাচ্ছেন।

সুত্রঃ রয়টার্স

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...