26.8 C
Dhaka
সোমবার, আগস্ট ১৭, ২০২৬

বার্সায় ‘চোখ কপালে তোলার মতো’ বেতন পাচ্ছেন ইয়ামাল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

১৭ বছর বয়সেই বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন লামিন ইয়ামাল। ক্লাবটা সদ্যসমাপ্ত মৌসুমে ঘরোয়া সব শিরোপা জিতেছে, তাতে বড় অবদানই রেখেছেন তিনি। সেই তাকে নতুন চুক্তি দিয়েছে কাতালান ক্লাবটি। ইউরোপীয় সংবাদ মাধ্যমের খবর, তাকে বিশাল বেতন দিয়ে ক্লাবে রাখছে বার্সেলোনা।

কাতালানদের সঙ্গে ইয়ামালের নতুন চুক্তি অনুযায়ী, ২০৩১ সাল পর্যন্ত ক্লাবেই থাকছেন এই তরুণ উইঙ্গার। আর এই চুক্তিতে তার সপ্তাহিক বেতন হবে ৩ লাখ ২৫ হাজার পাউন্ড, যা বছরে দাঁড়াবে প্রায় ১৫ মিলিয়ন ইউরো—বোনাসসহ যা ২০ মিলিয়ন ইউরো পর্যন্ত পৌঁছাতে পারে।

বেইন স্পোর্টস জানিয়েছে, ইয়ামালের নতুন চুক্তি তাকে বার্সেলোনার শীর্ষ উপার্জনকারী খেলোয়াড়দের কাতারে নিয়ে গেছে। এই তরুণ ফুটবলারদের বর্তমান যুগে এমন বেতন আয় করার নজির নেই আর একটিও।

শুধু বেতনই নয়, ইয়ামালের চুক্তিতে রয়েছে ১ বিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ। যা প্রায় ১.১ বিলিয়ন মার্কিন ডলারের সমান। এই বিশাল অঙ্কের ক্লজ থেকেই বোঝা যায়, বার্সেলোনা কতটা প্রাণপণে তাকে ধরে রাখতে চায়।

এই মৌসুমেই ইয়ামাল হানসি ফ্লিকের দলকে লা লিগা এবং কোপা দেল রে জিততে বড় ভূমিকা রেখেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ১৮টি গোল করেছেন এবং ২৫টি অ্যাসিস্ট করেছেন।

এই পারফরম্যান্সের পর বার্সা চায়, ইয়ামালই ভবিষ্যতে দলকে নেতৃত্ব দিক। এমনকি, আনসু ফাতি ক্লাব ছাড়লে তাকে দেওয়া হতে পারে বিখ্যাত ১০ নম্বর জার্সি—যা এক সময় পরতেন রোনালদিনহো এবং লিওনেল মেসি।

এই সিদ্ধান্ত ক্লাবের পক্ষ থেকে ইয়ামালের প্রতি আস্থার বড় প্রমাণ। তিনি কেবল মাঠেই নয়, ক্লাবের ভবিষ্যতের পরিকল্পনায়ও এখন মূল খেলোয়াড় হয়ে উঠেছেন। এদিকে, চুক্তি চূড়ান্ত হওয়ার পর এখন বার্সেলোনার খেলোয়াড়েরা গ্রীষ্মের ছুটিতে যাচ্ছেন। ২০২৫-২৬ মৌসুমে শিরোপা ধরে রাখাই হবে তাদের প্রধান লক্ষ্য।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের বদলি নিয়ে এবার নেপথ্যের তৎপরতা তুঙ্গে। লটারির মাধ্যমে বদলি হতে পারে—এমন আশঙ্কায় পছন্দের কর্মস্থল ধরে...