29 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

মিশনে অংশ নিয়ে বিশ্ব শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “শান্তিরক্ষায় বাংলাদেশের অবদান আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। জাতিসংঘ মিশনে ধারাবাহিক অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব শান্তি রক্ষায় অঙ্গীকারবদ্ধ।”

বৃহস্পতিবার ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫’ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শহীদ হওয়া ১৬৮ জন বীর সেনা ও পুলিশ সদস্যকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি বলেন, “তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।”

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ ১৯৮৮ সাল থেকেই শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ৪,৮৮০ জন, নৌবাহিনীর ৩৪৩ জন, বিমানবাহিনীর ৩৯৬ জন এবং পুলিশ বাহিনীর ১৯৯ জনসহ মোট ৫,১৮০ জন শান্তিরক্ষী বিশ্বের ৯টি মিশনে নিয়োজিত রয়েছেন।

তিনি জানান, বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশের ৩,৬৪৫ জন নারী শান্তিরক্ষী জাতিসংঘ মিশনে অংশ নিয়েছেন। বর্তমানে ৪৪৪ জন নারী সদস্য সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

সাম্প্রতিক অর্জনের মধ্যে কঙ্গোতে হেলিকপ্টার কন্টিজেন্ট মোতায়েন এবং পেরু সেনাবাহিনীকে বিস্ফোরক নিষ্ক্রিয়কারী যান হস্তান্তরের বিষয়টি উল্লেখ করেন সেনাপ্রধান।

তিনি আরও বলেন, “সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আমাদের তত্ত্বাবধানে একটি কমিউনিটি ক্লিনিক পরিচালিত হচ্ছে, যা স্থানীয় জনগণকে স্বাস্থ্যসেবা দিচ্ছে।”

আন্তর্জাতিক কূটনীতিকদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, “বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা প্রচেষ্টায় সবসময় সক্রিয় থাকবে। এ অঙ্গীকার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের মূলনীতির সঙ্গে সংগতিপূর্ণ।”

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...