27 C
Dhaka
শনিবার, অক্টোবর ৩, ২০২৬

নুসরাত-যশের সম্পর্ক ভাঙনের মুখে?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

টালিউডের আলোচিত তারকা জুটি নুসরাত জাহান ও যশ দাশগুপ্তকে নিয়ে ফের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের পোস্ট, ঘুরতে যাওয়ার ছবি এবং ইনস্টাগ্রাম আনফলো ইস্যু ঘিরে তৈরি হয়েছে জল্পনার ঝড়।

বুধবার সকালে নুসরাতের ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক জীবনদর্শনমূলক স্ট্যাটাস ঘিরেই গুঞ্জনের সূত্রপাত। এক স্টোরিতে লেখা ছিল, “পরিস্থিতি অনুযায়ী মানুষের সিদ্ধান্তও বদলে যায়।” আরেকটিতে আধ্যাত্মিক বার্তার মাধ্যমে বলা হয়, “চায়ের কাপে মাছি পড়লে ফেলে দেয়, কিন্তু ঘিতে পড়লে মাছিটা উঠিয়ে ফেলা হয়।” এসব স্ট্যাটাসে ব্যক্তিগত টানাপোড়েনের ইঙ্গিত খুঁজে পেয়েছেন অনেক অনুরাগী।

জানা গেছে, কিছুদিন আগে নুসরাত ছেলেকে নিয়ে গিয়েছিলেন দার্জিলিং ভ্রমণে, অন্যদিকে যশ ছিলেন থাইল্যান্ডে নিজের প্রথম পক্ষের ছেলের সঙ্গে। এরই মাঝে একে-অপরকে ইনস্টাগ্রামে আনফলো করার বিষয়টি ভক্তদের কৌতূহল বাড়িয়ে তোলে।

যদিও অভিনেতা যশ দাশগুপ্ত বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “নুসরাতের সঙ্গে আমার কোনো সমস্যা হয়নি। ইনস্টাগ্রামে ফলো না হওয়ার বিষয়টি প্রযুক্তিগত ত্রুটি।” রসিকতা করে বলেন, “এ নিয়ে মার্ক জুকারবার্গকেই জিজ্ঞেস করতে হবে।”

এদিকে শোরগোল কমাতে দুজনেই একে-অপরের ঘুরতে যাওয়ার ছবিতে ‘লাইক’ করেছেন। তবুও একাংশ ভক্ত মনে করছেন, তাদের রসায়নে আগের সেই উষ্ণতা নেই। সত্যিই কি সম্পর্ক ভাঙছে? না কি কেবলই ভক্তদের অতিরঞ্জিত ধারণা—উত্তর সময়ই দেবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...