27 C
Dhaka
শনিবার, অক্টোবর ৩, ২০২৬

ছেলেকে কিছু না দিয়ে ৪ হাজার কোটি টাকা দান করলেন জ্যাকি চ্যান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

বিশ্বখ্যাত অ্যাকশন তারকা জ্যাকি চ্যান শুধু সিনেমার পর্দায়ই নন, মানবিকতার দিক থেকেও বারবার নজির স্থাপন করেছেন। তার অভিনয় যেমন কোটি দর্শকের হৃদয় জয় করেছে, তেমনি দানশীল মনোভাব তাকে গড়েছে অনন্য এক ব্যক্তিত্বে।

সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, চীনা অভিনেতা ও মার্শাল আর্ট লেজেন্ড জ্যাকি চ্যান নিজের প্রায় ৪ হাজার কোটি টাকার সম্পত্তি দান করেছেন একটি অলাভজনক সংস্থার জন্য, যার মূল উদ্দেশ্য সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো ও শিক্ষার্থীদের পড়ালেখায় সহায়তা করা।

এই বিপুল সম্পত্তির মধ্যে এক কানাকড়িও তিনি দেবেন না নিজের ছেলেকে— এমনটাই জানিয়েছেন তিনি নিজেই।তার ভাষায়, “যদি আমার ছেলের মধ্যে যোগ্যতা থাকে, সে নিজেই নিজের পথ তৈরি করে নেবে। আর যদি না থাকে, তবে এই অর্থ তার কোনো কাজে আসবে না— বরং অপচয়ই হবে।”

ছেলে জ্যাসি চ্যানের সঙ্গে জ্যাকি চ্যান।ছবিঃসংগৃহীত
ছেলে জ্যাসি চ্যানের সঙ্গে জ্যাকি চ্যান।ছবিঃসংগৃহীত

জ্যাকি চ্যানের একমাত্র সন্তান জ্যাসি চ্যান বর্তমানে ৪৩ বছর বয়সী। তিনি গায়ক, অভিনেতা ও পরিচালক হিসেবে কাজ করলেও বাবার মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেননি।

তবে মৌখিকভাবে সম্পত্তি দানের ঘোষণা দিলেও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে সেই প্রক্রিয়া সম্পন্ন করেছেন কি না— সেটি স্পষ্ট নয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...