27 C
Dhaka
শনিবার, অক্টোবর ৩, ২০২৬

২৭ বছর পর রিমেকে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বিনোদন ডেস্কঃ

২৭ বছর আগে মুক্তি পাওয়া জনপ্রিয় রোমান্টিক চলচ্চিত্র ‘হঠাৎ বৃষ্টি’ নতুন রূপে আবারও পর্দায় আসছে। দর্শকপ্রিয় এই চলচ্চিত্র এবার রিমেক হিসেবে নির্মিত হচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামে।

১৯৯৮ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় বাসু চ্যাটার্জির পরিচালনায় নির্মিত ‘হঠাৎ বৃষ্টি’ চলচ্চিত্রে প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করেন বাংলাদেশের ফেরদৌস আহমেদ ও টালিউডের প্রিয়াঙ্কা ত্রিবেদী। এই জুটি দর্শকের মাঝে তুমুল সাড়া ফেলেছিল। টেলিভিশনে প্রিমিয়ারের পর দর্শকের চাহিদায় সিনেমা হলে মুক্তি পায় সিনেমাটি।

এবারের রিমেকে মূল চরিত্রে অভিনয় করছেন নতুন মুখ সাদী খান ও রাফিদা। অজিত ও দীপার চরিত্রে তাদের দেখা যাবে। ‘আবার হঠাৎ বৃষ্টি’ চলচ্চিত্রটি প্রযোজনা করছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। পরিচালনায় আছেন কামরুজ্জামান, উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন বর্ষীয়ান নির্মাতা ছটকু আহমেদ।

সোমবার রাজধানীর উত্তরার আনন্দবাড়িতে এক জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় চলচ্চিত্রটির মহরত। সেখান থেকেই শুরু হয় শুটিং। পরিচালক জানিয়েছেন, শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন মনোরম লোকেশনে হবে ছবির দৃশ্যধারণ।

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, কায়েস আরজু প্রমুখ। নির্মাতার ভাষ্য, “রিমেক করা চ্যালেঞ্জিং কাজ। তবে দর্শকের আগ্রহের কথা মাথায় রেখেই এই উদ্যোগ। আমরা আন্তরিকভাবে কাজ করছি।”

তবে নতুন কাস্টিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকে পুরোনো আবেগ আর স্মৃতির সঙ্গে তুলনা করে হতাশাও প্রকাশ করেছেন।

সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ভালোবাসা দিবসে মুক্তি পাবে ‘আবার হঠাৎ বৃষ্টি’।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...