26.7 C
Dhaka
সোমবার, আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ ও জাপানের মধ্যে ৬টি সমঝোতা স্মারকে সই

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৩০ মে) টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারকে সই হয়েছে।

প্রধান উপদেষ্টা সেখানে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়, বাংলাদেশ ও জাপানের মধ্যে চুক্তি বিনিময়ের মাধ্যমে টোকিও ঢাকা রেলপথ উন্নয়ন ও বাজেট সহায়তায় ১.০৬৩ বিলিয়ন ডলার সহায়তা দেবে।

এর মধ্যে ৪১৮ মিলিয়ন ডলার উন্নয়ন নীতি ঋণ হিসেবে দেওয়া হবে, যা বাংলাদেশে অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা তৈরিতে ব্যয় হবে।
আর ৬৪১ মিলিয়ন ডলার জয়দেবপুর-ঈশ্বরদী রুটে ডুয়েল-গেজ ডাবল রেলপথ নির্মাণে ব্যয় হবে।
এ ছাড়া বৃত্তি ও গবেষণা খাতে অনুদান হিসেবে আরও ৪.২ মিলিয়ন ডলার দেবে জাপান।

আজ সন্ধ্যায় ড. ইউনূস টোকিওর শোকা ইউনিভার্সিটি থেকে অনারারি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন।

এর আগে ১৫ মে অনুষ্ঠিত ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) বৈঠকে ড. ইউনূসের সফরকে ঘিরে প্রস্তুতি নেওয়া হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বাঞ্চল বিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম এবং জাপানের পক্ষে ছিলেন দেশটির পররাষ্ট্রবিষয়ক সিনিয়র উপমন্ত্রী আকাহোরি তাকেশি।

চার দিনের সফর শেষে আগামীকাল (৩১ মে) প্রধান উপদেষ্টা ঢাকায় ফিরবেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের বদলি নিয়ে এবার নেপথ্যের তৎপরতা তুঙ্গে। লটারির মাধ্যমে বদলি হতে পারে—এমন আশঙ্কায় পছন্দের কর্মস্থল ধরে...