26.5 C
Dhaka
সোমবার, আগস্ট ১৭, ২০২৬

পদ হারানোর পর ফারুকের দেশত্যাগ নিয়ে যা জানা গেল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন উত্তাল সময় পার করছে। গেল বৃহস্পতিবার রাতে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন বাতিলের কারণে বিসিবির সভাপতি ফারুক আহমেদ তার পদ হারান। গঠনতন্ত্র অনুযায়ী এই পদত্যাগ কার্যকর হয়। এরপর তার দেশত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে, ফারুক এখনো দেশে রয়েছেন।

সর্বশেষ বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে দেখা দেওয়া বিতর্ক নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করে এবং তাদের রিপোর্ট প্রকাশ করে। ওই রিপোর্টে ফারুক আহমেদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনার অভিযোগ উঠে। এদিকে, বিসিবির আটজন পরিচালক তার প্রতি অনাস্থা জানিয়ে বিষয়টিকে আরও তোলপাড় করে।

নম্বর বেড়ে আট পরিচালকের চিঠি পেয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুককে নিজেদের ৫ পরিচালকের কোটার একটি পদ থেকে সরিয়ে দেন। তার স্থলে আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর হিসেবে নিয়োগ দেওয়া হয়। গঠনতন্ত্র অনুসারে, বুলবুল এখন বিসিবির পরিচালক হয়ে সভাপতি নির্বাচিত হওয়ার যোগ্যতা পাবেন।

আজ শুক্রবার বিকালে সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিমের সভাপতিত্বে বিসিবির বোর্ড সভা ডাকা হয়েছে। সেখানে প্রথমে পরিচালকদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে নতুন সভাপতি নির্বাচিত হবেন বুলবুল।

গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর জাতীয় ক্রীড়া পরিষদ তাদের পরিচালক জালাল ইউনুস ও সাজ্জাদুল আলম ববিকে সরিয়ে দেন এবং তাদের স্থলে ফাহিম ও ফারুককে মনোনয়ন দিয়ে পরিচালকের দায়িত্ব দেন। সেই পথে চলেই ফারুক সভাপতি নির্বাচিত হন। তবে তার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই একই পথে যেতে হলো তাকে।

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের বদলি নিয়ে এবার নেপথ্যের তৎপরতা তুঙ্গে। লটারির মাধ্যমে বদলি হতে পারে—এমন আশঙ্কায় পছন্দের কর্মস্থল ধরে...