27 C
Dhaka
শনিবার, অক্টোবর ৩, ২০২৬

মাহিরা খানের চোখে ভারত- পাকিস্তানি সিনেমার পার্থক্য কী?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘লাভ গুরু’। এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন পাকিস্তানের বড় তারকা হুমায়ুন সাঈদ। চলতি সময়ে ‘লাভ গুরু’র প্রচার-প্রচারণা জোরেশোরে চলছে। সম্প্রতি দুবাইয়ে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট’ ও সংবাদ সম্মেলনে মাহিরা খানকে বলিউড ও পাকিস্তানি সিনেমার তুলনা সম্পর্কে প্রশ্ন করা হয়।

মাহিরা জানান, “বলিউডে শাহরুখ খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অনন্য। তবে প্রযুক্তিগত দিক থেকে পাকিস্তানি সিনেমা দিন দিন উন্নতি করছে। ‘লাভ গুরু’র ভিজ্যুয়াল এবং সাউন্ড আপনাদের ভালো লাগবে। তবে ভারতীয় সিনেমার সঙ্গে সরাসরি তুলনা করা উচিত নয়। বরং ‘লিজেন্ড অফ মওলা জাট’ সিনেমার নির্মাণ মান এই উপমহাদেশের সেরা। এটি আন্তর্জাতিক মানের একটি সিনেমা।”

মাহিরা খান উল্লেখ করেন, “আমরা যে পথে এগোচ্ছি, তাতে প্রযুক্তিগত উৎকর্ষতা বৃদ্ধি পাচ্ছে এবং দর্শকদের জন্য আরও ভালো সিনেমা উপহার দেওয়ার প্রত্যয় রয়েছে।”

মাহিরার ক্যারিয়ারে ‘হামসাফার’, ‘শেহর-এ-জাত’, ‘হাম কাহান কে সচ্চে থে’র মতো হিট নাটক রয়েছে। এছাড়াও ‘সুপারস্টার’, ‘কায়েদ-এ-আজম জিন্দাবাদ’ সিনেমায় তার অভিনয় সমাদৃত হয়েছে। ‘লাভ গুরু’র মাধ্যমে বড় পর্দায় আবারও হাজির হচ্ছেন মাহিরা ও হুমায়ুন সাঈদ, যা ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...