26.5 C
Dhaka
সোমবার, আগস্ট ১৭, ২০২৬

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বিএনপি দোষারোপ বুঝতে পারছি না: সালাহউদ্দিন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করায় বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, “প্রধান উপদেষ্টার ডাকা প্রতিটি বৈঠকে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে এবং দ্রুত নির্বাচনের দাবিও জানিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে বিএনপিকে দোষারোপ করা বোধগম্য নয়।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা জানিয়েছেন, জাপানে কেবল একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। কিন্তু বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা সকল সমমনা দলই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়।”

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর পর মানিক মিয়া এভিনিউয়ে একটি দোয়া ও দরিদ্রদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন বলেন, “অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ ঘোষণা করবে বলে আমরা আশাবাদী। সমগ্র জাতি নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে।”

তিনি আরও বলেন, “খুনি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দলকে বিচারের আওতায় আনা হবে। বিএনপি একটি সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

শেষে সালাহউদ্দিন বলেন, দেশের স্বাধীনতার জন্য জন্ম হয়েছে জিয়াউর রহমানের। বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র, অগ্রগতি রুখে দেয়ার জন্য জিয়াকে হত্যা করা হয়েছে। তাই আমরা এমন সমাজ বিনির্মাণ করব, যেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করতে না হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের বদলি নিয়ে এবার নেপথ্যের তৎপরতা তুঙ্গে। লটারির মাধ্যমে বদলি হতে পারে—এমন আশঙ্কায় পছন্দের কর্মস্থল ধরে...