29 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

সারাদেশে ৫ হাজারের বেশি মোবাইল টাওয়ার বন্ধ: যোগাযোগে বিপর্যয় আশঙ্কা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে মোবাইল টেলিযোগাযোগ সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। টানা বর্ষণ ও বিদ্যুৎ বিভ্রাটের ফলে বন্ধ হয়ে গেছে পাঁচ হাজারের বেশি বেজ ট্রান্সসিভার স্টেশন (বিটিএস), যা সাধারণত মোবাইল টাওয়ার নামে পরিচিত। ফলে অনেক এলাকায় মোবাইল ফোনে কথা বলা বা ইন্টারনেট ব্যবহার কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

শুক্রবার (৩০ মে) সকালে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ফেসবুক পোস্টে বিষয়টি জানান। তিনি লেখেন, “নিম্নচাপজনিত ঝড়-জলোচ্ছ্বাসে এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে সারা দেশে টেলিযোগাযোগসেবা বিঘ্নিত হচ্ছে।” তিনি আরও জানান, টেলিকম অপারেটর এবং পল্লী বিদ্যুৎ কর্মীরা রাতদিন এক করে নেটওয়ার্ক পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে প্রবল বর্ষণ শুরু হয়, যা শুক্রবারেও অব্যাহত থাকে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, নিম্নচাপটি স্থলভাগে এসে দুর্বল হয়ে আজ লঘুচাপে পরিণত হলেও এর প্রভাবে অন্তত পাঁচটি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলে এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। এসব অঞ্চলে যোগাযোগ নেটওয়ার্ক কার্যত ভেঙে পড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল টাওয়ার বন্ধ হয়ে যাওয়ার কারণে শুধু সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা নয়, প্রশাসনিক ও জরুরি পরিষেবাও বাধাগ্রস্ত হচ্ছে। যতক্ষণ না বিদ্যুৎব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হচ্ছে, ততদিন এই বিপর্যয় কাটিয়ে ওঠা কঠিন হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...