32 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

বুলবুল বিসিবির নতুন প্রেসিডেন্ট

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

ক্রিকেট ডেস্ক :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট পদ ঘিরে তৈরি হওয়া শঙ্কা অবশেষে কাটলো। বর্তমান প্রেসিডেন্ট ফারুক আহমেদকে সরিয়ে তার জায়গায় আরেক সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলকে দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবি সভাপতির।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) শুক্রবার (৩০ মে) বিকেলে অনুষ্ঠিত জরুরি সভায় পরিচালকদের ভোটে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই সভাতেই সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ কোচ ও প্রশাসক নাজমুল আবেদীন ফাহিম, এবং সহ-সভাপতি হয়েছেন বর্তমান পরিচালক ফাহিম সিনহা।
গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির সভাপতির দায়িত্ব পেয়েছিলেন ফারুক আহমেদ। তবে বোর্ডের ভেতর থেকে ক্রমাগত চাপ ও দুর্নীতির অভিযোগে ৮ পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন। এরপর গতকাল রাতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তার কাউন্সিলর মনোনয়ন বাতিল করে এবং নতুন কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেয় আমিনুল ইসলাম বুলবুলকে।
এই পরিবর্তনের পর আজকের পরিচালকদের ভোটে তিনি বিসিবির ১৬তম সভাপতি হিসেবে নির্বাচিত হন।
- Advertisement -spot_img
সর্বশেষ

কেশবপুরে মসজিদের মাইক ব্যবহার করে মব হামলা, পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই

যশোরের কেশবপুর উপজেলায় মসজিদের মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে মব তৈরি করে পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামীকে ছিনতাইয়ের ঘটনা...