28 C
Dhaka
শনিবার, অক্টোবর ৩, ২০২৬

যে কারণে বাড়ি ফিরতে ভালো লাগে না সাইফ আলী খানের ?

জনপ্রিয়
 

- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক :
বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে হামলার ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল পুরো মুম্বাই শহর। হামলার তিন দিন পরেই পুলিশের জালে ধরা পড়েছিল মূল অভিযুক্ত। তার পর থেকে অভিনেতার নিরাপত্তা নিয়েও উঠেছিল প্রশ্নচিহ্ন।

ঘটনাটির পর থেকে নিরাপত্তার বলয়ে ঘেরা হয় সাইফের বাড়ি।

যদিও এই ঘটনার অনেক দিন পেরিয়ে গেছে, তবুও বাড়ি ফিরতে ভালো লাগে না সাইফের!

কারণ হিসেবে জানা যায়, বাবা হিসেবে বাড়ি ফিরে যখন দেখেন, দুই ছেলে ঘুমাচ্ছে, সেটা অভিনেতাকে পীড়া দেয়। কিছুতেই মানতে পারেন না। শুধু মনে হয়, যদি সন্তানদের আরও বেশি সময় দিতে পারতেন।

এক সাক্ষাৎকারে সাইফ আলী খান বলেন, ‘যখন বাড়ি ফিরে দেখি বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, আমার খুব খারাপ লাগে।

এটা সাফল্য নয়। সাফল্য সেটাই, যখন তুমি না বলতে পারবে। আমরা বছরে চার বার ছুটি পাই, আর যখন ওদের সঙ্গে ছুটি কাটাতে যাই, তখন আমি কোনও কাজ রাখি না। সেই সময়টা দারুণ কাটাই।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...