28 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

ভারতীয় নারী ময়মনসিংহে গ্রেপ্তার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :

ময়মনসিংহের গৌরীপুরে দয়তন বিবি নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় মামলা দায়েরের পর শনিবার (৩১ মে) তাকে গৌরীপুর থানা থেকে আদালতে প্রেরণ করা হয়।এর আগে গতকাল শুক্রবার রাতে গৌরীপুর পৌর শহরের পাটবাজার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

দয়তন বিবির বাড়ি ভারতের আসাম প্রদেশের ধুবড়ি জেলার গৌরীপুর থানার ২নং মধু সুলমারি ইউনিয়নের নাইদুর গ্রামে। তিনি ওই গ্রামের ময়নাল শেখ ও মৃত সাবজান বিবির কন্যা। তার স্বামীর নাম আব্দুর রাজ্জাক। জানা গেছে, শুক্রবার রাতে গৌরীপুর পৌর শহরের পাটবাজাট মোড় এলাকায় ঘোরাফেরা করছিলেন দয়তন বিবি। তার চলাফেরা ও আচরণ সন্দেহজনক হলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে। এসময় তিনি জানান, ভারতীয় বিএসএফ তাকে জোর করে সীমান্তরেখা অতিক্রম করে বাংলাদেশের ভেতরে রেখে যায়। তিনি ভারতের গৌরীপুর থানার বাসিন্দা হলেও সীমান্ত এলাকার লোকজন ভুলক্রমে ময়মনসিংহের গৌরীপুরের ঠিকানা বলে দেয়। ফলে আমি এখানে চলে এসেছি। আমি ভারতের আসামের গৌরীপুর থানার বাসিন্দা।গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম কালবেলাকে বলেন, পাসপোর্ট ব্যতিত অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...