30.3 C
Dhaka
সোমবার, আগস্ট ১৭, ২০২৬

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার রাতে দেশে ফেরেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টাকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটটি শনিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি শনিবার জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

 

জাপান সফরকালে প্রধান উপদেষ্টা টোকিওতে প্রায় ২০টি কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যার মধ্যে একটি ছিল জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে বৈঠক।

এর আগে, মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটে প্রধান উপদেষ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে হংকংয়ে যাত্রাবিরতি করেন তিনি।

- Advertisement -spot_img
সর্বশেষ

চলন্ত বাইকে ভিডিও করতে গিয়ে প্রাণ গেল কনটেন্ট ক্রিয়েটরের

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে ভিডিও ধারণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন মিয়া (৩২) নামে এক কনটেন্ট...