khoborerdesh
আন্তর্জাতিক
কাশ্মীর হামলার পর চরম উত্তেজনা: যুক্তরাষ্ট্র-ভারত আলোচনায় সক্রিয়
কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর পাক-ভারত সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একাধিকবার ফোনালাপ হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (১ মে) ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে ফোনে কথা বলেন...
বাংলাদেশ
নাফ নদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি
কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদী থেকে চারজন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার সকালে নাফ নদীর লাল দ্বীপ সংলগ্ন এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃতরা হলেন—হ্নীলা জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর বাসিন্দা আরাফাত (২১), আনিস উল্লাহ...
আন্তর্জাতিক
জাপানের ওসাকায় স্কুলছাত্রীদের ওপর গাড়ি উঠিয়ে হামলা, যুবক গ্রেফতার
জাপানের ওসাকা শহরে সাত স্কুলছাত্রকে হত্যার উদ্দেশ্যে তাদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, স্কুল শেষে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীরা এই হামলার শিকার হয়।
২৮ বছর বয়সী অভিযুক্ত যুবক টোকিওর বাসিন্দা। তাকে...
আন্তর্জাতিক
পাকিস্তানের জন্য ভারতের আকাশসীমা বন্ধ ঘোষণা
কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত সীমিত সামরিক হামলা চালাতে পারে। এ প্রেক্ষাপটে দুই দেশেই বিমান চলাচলে কড়াকড়ি আরোপসহ...
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে জায়গা না হলেও পারফরম্যান্সে উন্নতির ছাপ
জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ টেস্ট র্যাংকিংয়ে এখনো শীর্ষ ২০-এ জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। এরপরও দলীয় পারফরম্যান্সে দেখা গেছে বেশ কিছু ইতিবাচক অগ্রগতি।
সিরিজ সেরা মেহেদী হাসান মিরাজ...
বিনোদন
পছন্দের কাজে থাকতে চাই—তাসনুভা তিশা
নিজেকে ভিন্নরূপে উপস্থাপন করতে সবসময় সচেষ্ট ছিলেন তাসনুভা তিশা। জনপ্রিয়তার মোহ নয়, বরং মানসম্পন্ন কাজের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিতে চান তিনি। অভিনয়ে ব্যস্ততা কমলেও নিজের পছন্দের কাজেই মনোযোগী হতে চান এই অভিনেত্রী।
“সবসময় চেয়েছি নিজেকে পর্দায় আলাদা রূপে...
জাতীয়
সাইবার অপরাধ রুখতে স্বতন্ত্র ইউনিট চায় র্যাব
অপরাধের ধরন পাল্টে যাওয়ায় নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রযুক্তিনির্ভর ও জটিল অপরাধ মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) চেয়েছে একটি স্বতন্ত্র সাইবার ইউনিট। পুলিশের অন্যান্য ইউনিটগুলোর মতো র্যাবও পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে তাদের...
ক্রিকেট
বাংলাদেশের গ্রুপে দক্ষিণ কোরিয়া
ক্রীড়া ডেস্ক :
এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মেয়েদের মিশন। আসরটির মূলপর্ব আগামী বছর ১ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। বাছাইপর্ব মাঠে গড়াবে চলতি বছরের ২ থেকে ১০ আগস্ট পর্যন্ত।
এইচ-গ্রুপে থাকা...
বিনোদন
নতুন নামে মাঠে ফিরছে তারকাদের ক্রিকেট
বিনোদন ডেস্ক :
দীর্ঘ বিরতির পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে তারকাদের ক্রিকেট আয়োজন। নিজেদের মধ্যে বিরোধের জেরে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)’ এবার ফিরছে নতুন নামে ও নতুন ফরম্যাটে। ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি) নামে আসরটি শুরু হবে...
জাতীয়
শ্রমিকের জীবনমান উন্নয়ন ছাড়া নতুন বাংলাদেশ সম্ভব নয়: ড. ইউনূস
শ্রমিকদের জীবনমান অপরিবর্তিত রেখে নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে শ্রমিকদের জীবনমান উন্নয়ন অত্যন্ত জরুরি।
বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস ও জাতীয়...
