31 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন-জাহিদ হোসেন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

কয়েক সপ্তাহের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংক ভবনে প্রতিষ্ঠানটির কর্মচারী সংঘের সম্মেলনে তিনি এ কথা জানান।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। তার নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: অতীতে জিয়াউর রহমানের মাজারে আসলেই আটক হতো বিএনপির নেতাকর্মীরা

জাহিদ হোসেন বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা বিশ্বাসী নয়, তারা ষড়যন্ত্র করছে। পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পাঁয়তারা করছে।

আরও পড়ুন: ক্লিন ইমেজের আওয়ামী লীগ পার্থীকে মনোনয়ন দিবে জাতীয় পার্টি

বিএনপির এ নেতা বলেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বেআইনি আবদার। সংবিধান ইচ্ছা করলেই ডাস্টবিনে ফেলে দেয়া যায় না। আবেগী না হয়ে জনআকাঙ্ক্ষা বুঝতে হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

অপ্রতিম হত্যা: পুলিশের দাবিতে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি কুবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের দেওয়া হত্যার...