29 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

কতোগুলো বসন্ত পার করেলেন চিত্রনায়িকা ববি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববির জন্মদিন শুক্রবার (১৮ আগস্ট)। বিশেষ এই দিনটি এলে বেশ একাকিত্বে ভোগেন নায়িকা। কারণ, ঢাকায় একাই থাকেন ববি। মা ও বোনেরা থাকেন অস্ট্রেলিয়ায়। বিশেষ দিনটিতে পরিবারের কেউ তার পাশে নেই, ভাবতেই যেন মন খারাপ হয় তার।

তাই জন্মদিনে কোনো আয়োজন রাখছেন না তিনি। তবে ইচ্ছে আছে ঢাকা কিংবা দেশের বাইরে উড়াল দেয়ার, এমনটাই জানিয়েছেন এই চিত্রনায়িকা। সংবাদমাধ্যমকে ববি বলেন, ‘জন্মদিনের এই সময় খুব একা ফিল হয়। কারণ মা ও বোনেরা দেশের বাইরে। তাই আগামীকাল একটু বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে।’

সম্প্রতি ‘খোয়াব’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন ববি। এটি পরিচালনা করেছেন আবুল খায়ের চাঁদ। এই সিনেমায় ববির বিপরীতে অভিনয় রয়েছেন আদর আজাদ।

‘খোয়াব’ সাহিত্যনির্ভর সিনেমা। এতে ববির চরিত্র একজন সুপারস্টার নায়িকা। অন্যদিকে মেকআপম্যানের চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক আদর আজাদকে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...