29.2 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

তাড়াইলে যানজট নিরসনে বিশেষ অভিযানে জরিমানা আদায়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল সদর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিসান আলী।
সোমবার (২৫ আগষ্ট) বিকেল ৫ টায় সদর বাজারের মূল সড়কে যানজট নিরসনে বিশেষ অভিযান চালিয়ে বাজারের মূল সড়কে কাঁচা বাজার বসানো ও নিষিদ্ধ স্থানে গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করে যানজট সৃষ্টি করার অপরাধে সাত জনকে পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযানে সহযোগিতা করেন এসআই নাহিদ হাসান সহ তাড়াইল থানা পুলিশ।
উপজেলা প্রশাসন জানায়,তাড়াইল সদর বাজারটি একটি গুরুত্বপূর্ণ বাজার। এ বাজারের রাস্তার ওপর কাঁচা বাজার এবং নিষিদ্ধ জায়গায় গাড়ি পার্কিং ও গাড়ি থামিয়ে যাত্রী উঠানোর অপরাধে জরিমানা আদায় করা হয়।এ সময় জরিমানার পাশাপাশি ব্যবসায়ী ও চালকদের মাঝে সচেতনতা সৃষ্টির চেষ্টা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী বলেন, বাজারের মূল সড়কের মাঝে কাঁচা বাজার ও গাড়ি থামিয়ে যাত্রী উঠানো ও নামানো হয়। যার কারণে উপজেলার এই প্রধান বাজারটিতে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়। এতে করে বাজারে আসা লোকজনের অনেক ভোগান্তি পোহাতে হয়। বাজারে শৃঙ্খলা ফেরাতে আইন অমান্যকারী ব্যবসায়ী ও চালকদের জরিমানা করার পাশাপাশি তাদের মধ্যে সচেতনা বৃদ্ধি করা হয়েছে।
তিনি যানজট নিরসনে বাজারের স্থায়ী ব্যাবসায়ীদের এ ব্যাপারে সহযোগিতা করার জন্য আহবান জানান।
- Advertisement -spot_img
সর্বশেষ

খাসি না থাকায় বিয়ে ভেঙে যাওয়ার ঘটনায় পাল্টা অভিযোগ বরের

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খদরে খাসি না থাকায় বিয়ে না করে চলে যাওয়ার ঘটনায় এবার কনেপক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন জাপানপ্রবাসী...