32 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

মঙ্গলবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে দীর্ঘ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ–২ (বিউবিডি) জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ, বিতরণ লাইন সংস্কার, ট্রান্সফরমার মেরামত এবং গাছের ডালপালা কাটার কাজের জন্য এই সময় বিদ্যুৎ বন্ধ থাকবে।
 বিদ্যুৎ বন্ধের সময়
সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (মোট ৯ ঘণ্টা)।
 যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • সেনপাড়া
  • শিবগঞ্জ
  • ভাটাটিকর
  • সাদিপুর
  • টিলাগড়
  • গোপালটিলা
  • এমসি কলেজ
  • সংলগ্ন এলাকা
বিউবিডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক রবিবার (২৬ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন,

“বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত কাজ এবং গাছের ডালপালা কাটার কারণে নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে কাজ নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ পুনরায় চালু করা হবে।”

তিনি সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...