28.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

মামুনকে ২ লাখ টাকার বিনিময়ে গুলি করেন দুজন

জনপ্রিয়
অপরাধজগতের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। জামিনে মুক্ত হয়ে মামুন আবারও অপরাধ জগতের দখল নিতে চাইছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
তিনি বলেন, “অন্য এক সন্ত্রাসী রনির নির্দেশে দুই লাখ টাকার বিনিময়ে মামুনকে গুলি করে হত্যা করেন শুটার ফারুক ও রবিন। হত্যার ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শুটার ফারুক ও রবিন, এবং সহযোগী শামীম, রুবেল ও ইউসুফ।
ডিবির প্রধান জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, বিদেশি অস্ত্র, অব্যবহৃত গুলি ও নগদ ১ লাখ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, “গতকাল রাতে নরসিংদী থেকে ফারুক, রবিন, শামীম ও রুবেলকে গ্রেপ্তার করা হয়। তারা হত্যার পর ঢাকা থেকে সিলেট হয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। সিলেট সীমান্তে ব্যর্থ হয়ে সাতক্ষীরা পথে পালানোর পরিকল্পনা করলেও নরসিংদীতে তাদের ধরা হয়।”
ডিবির তথ্য অনুযায়ী, হত্যার পর রনির নির্দেশে অস্ত্রগুলো রুবেলের হেফাজতে রেখে পরে ইউসুফের কাছে লুকিয়ে রাখা হয়। রুবেল ভাড়ায় গাড়ির ব্যবসা করেন এবং ইউসুফ পেশায় একজন দরজি। মঙ্গলবার রাতে রায়েরবাজারে অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেপ্তার করা হয়। তার ঘরের মেঝে থেকে দুটি বিদেশি পিস্তল, ৬টি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার হয়।
হত্যার পরিকল্পনা প্রসঙ্গে শফিকুল ইসলাম বলেন, “এক সময়ের আন্ডারওয়ার্ল্ডের আলোচিত জুটি ইমন-মামুনের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। ইমনের ঘনিষ্ঠ রনি একাধিকবার মামুনকে হত্যার চেষ্টা করেন। সবশেষ ১০ নভেম্বর আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় মামুনকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়।”
তিনি আরও বলেন, “৯ নভেম্বর সন্ধ্যায় রনি তার বাসায় রবিনকে ডেকে পরিকল্পনা জানান। ঘটনার দিন সকালে রনি ফোনে সবাইকে আদালত এলাকায় যেতে বলেন। সেখানে রবিন ও ফারুক মোটরসাইকেলে গিয়ে মামুনকে গুলি করে হত্যা করেন। ফারুক ও সুমন হত্যার পর এক লাখ টাকা করে ভাগ করে নেয়।”
ডিবির মতে, মামুনের মৃত্যুর মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণের সংঘাত আবারও সামনে এসেছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

লটারির বদলিতে ভেঙে পড়েছে গণপূর্তের ‘চেইন অব কমান্ড’

গণপূর্ত অধিদফতরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে একযোগে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরে এখন সংস্থাটির প্রকৌশলীদের...