- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
একদিন আগেই কমানো হয়েছিল সোনার দাম, আর তার পরদিনই আবার বড় ধরনের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত সোনার দাম বাড়ানো হয়েছে।
এর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা, যা শুক্রবার ছিল ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম কার্যকরের বিষয়টি জানানো হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী,
-
২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম বেড়ে হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা,
-
১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা,
-
আর সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।

