30 C
Dhaka
রবিবার, মার্চ ২৯, ২০২৬

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

জনপ্রিয়
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে। শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ২৮১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৯৩০ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (খাঁটি) স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দর নির্ধারণ করা হয়েছে।
এর আগে, শুক্রবার (২৭ মার্চ) স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এক দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৪৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৭ বার দাম বেড়েছে এবং ২১ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার দাম পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পেয়েছিল।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় চাহিদা-জোগানের তারতম্যের কারণে স্বর্ণের দামে এমন ঘন ঘন পরিবর্তন দেখা যাচ্ছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

এসএসসি পরীক্ষার্থীর ফোনে সাড়া, শব্দ দূষণ বন্ধে সরাসরি মাঠে এমপি

নিজস্ব প্রতিবেদক:সাভারের ইসলাম নগর এলাকায় শব্দ দূষণের কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল এসএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান আনিশার। বাসার পাশের একটি...