31.9 C
Dhaka
বুধবার, মে ১৩, ২০২৬

হামের টিকা নিয়ে আতঙ্ক নয়, শিশুদের সুরক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জনপ্রিয়

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হামের টিকা নিয়ে দোষারোপের আগে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।
মঙ্গলবার সরকারি ভ্যাকসিন পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাম আক্রান্ত অনেক শিশুর পরবর্তীতে নিউমোনিয়া দেখা দিচ্ছে এবং জটিল অবস্থায় ভেন্টিলেশনই শেষ চিকিৎসা হয়ে দাঁড়াচ্ছে। এ কারণে সরকার পর্যাপ্ত ভেন্টিলেটর সরবরাহের চেষ্টা করছে।
মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র থেকে আরও ১০টি ভেন্টিলেটর সহায়তা হিসেবে পেয়েছে সরকার, যা এক বেসরকারি ফার্মাসিউটিক্যাল উদ্যোক্তার মাধ্যমে এসেছে। এগুলো দ্রুত বিভিন্ন হাসপাতালে বিতরণ করা হবে। বর্তমানে হাম রোগীদের জন্য আইসোলেশন, আইসিইউ ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা চালু রয়েছে বলেও জানান তিনি।
ভ্যাকসিন সরবরাহ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, Sinovac থেকে ৭৬ হাজার ৬১৬ ভায়াল ভ্যাকসিন পাওয়া গেছে, যা প্রায় ৩ লাখ ৮৩ হাজার ডোজের সমান। সরকারের হাতে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে এবং শিগগিরই পোলিও ও অ্যান্টির্যাবিস টিকাদান কার্যক্রমও শুরু হবে।
তিনি আরও বলেন, বর্তমানে শুধু ভিটামিন-এ ক্যাপসুলের কিছু ঘাটতি রয়েছে। তবে জুনের মধ্যে পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আগের নিয়ম অনুযায়ী বছরে দুইবার শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল দেওয়া হবে।
মন্ত্রী জানান, যেসব শিশু এখনো টিকার আওতায় আসেনি, তাদের খুঁজে বের করে টিকা দেওয়া হবে। নিয়মিত ইপিআই কার্যক্রমও চালু রয়েছে।
টিকা ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার তদন্ত করবে না—এমন কথা বলা হয়নি। তবে বর্তমানে সংকট মোকাবিলাই অগ্রাধিকার। পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

নারায়ণগঞ্জে আলোচনায় গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের পশুর হাটে এবার সবার নজর কাড়ছে বিরল চেহারার একটি গোলাপি মহিষ। প্রায় ৭০০ কেজি...