27.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

ছুটি কক্সবাজারের শুভেচ্ছা দূত হলেন তারকা দম্পতি সেলিম-রোজি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

ছুটি কক্সবাজারের শুভেচ্ছা দূত হলেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তাদের উপস্থিতিতে যাত্রা শুরু হয় পডকাস্ট ছুটির গল্প-এর।
রোববার রাতে শেরাটন ঢাকায় এ চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছুটি গ্রুপের কো-ফাউন্ডার ও ছুটি কক্সবাজার -এর চেয়ারম্যান মুহাম্মদ তারিক মাহমুদ, ছুটি গ্রুপের কো-ফাউন্ডার ও ছুটি কক্সবাজার-এর ব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোঃ মিজানুর রহমান, ছুটি গ্রুপের কো-ফাউন্ডার ও ছুটি কক্সবাজার -এর ডিরেক্টর ফয়সাল আল আসাদুজ্জামান, ছুটি গ্রুপের কো-ফাউন্ডার ও ছুটি কক্সবাজার -এর ডিরেক্টর আব্দুল্লাহ আল হারুন শরীফ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছুটি গ্রুপের ডিরেক্টর তামান্না মীম, ছুটি কক্সবাজার -এর ডিরেক্টর আসফিয়া খাতুন মিলি, ছুটি রিসোর্ট গাজীপুর -এর ডিরেক্টর সারফুদ্দিন মাসুম, ছুটি কক্সবাজার -এর ডিরেক্টর রাশেদ মোর্শেদ, সহ অন্যান্য আমন্ত্রিত সম্মানিত ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান মোহাম্মাদ তারিক মাহমুদ বলেন, “প্রিয় আপনজনদের বিনিয়োগে পাহাড় ও সমুদ্রের সন্ধিস্থলে আমাদের প্রকল্পগুলো অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। গুণী শিল্পী শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী আমাদের শুভেচ্ছা দূত হওয়ায় আমরা সম্মানিত বোধ করছি। আমাদের স্বপ্নের পথে পথচলা আরও বেগবান হলো।”
পডকাস্টটি প্রসঙ্গে ব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, “ছুটি কক্সবাজারের লক্ষ্যই মানুষের ভ্রমণ, যাপন ও বিনোদনের অংশীদার হওয়া। সে লক্ষ্যেই আমাদের অংশীদারদের পাশাপাশি দেশের নানা ক্ষেত্রের গুণীজন, শিল্পী, স্থপতি, পর্যটন ও হসপিটালিটি অঙ্গনের মানুষদের গল্পে আমরা ‘ছুটির গল্প’কে সমৃদ্ধ করতে চাই। এটি গতানুগতিকভাবে শুধু স্টুডিওতে বন্দী থাকবে না; পাহাড়, সমুদ্র ও অরণ্যেও বিশেষ আয়োজন ও অতিথিদের নিয়ে হাজির হবে।”
চুক্তি সাক্ষর অনুষ্ঠানের আগে অনুষ্ঠিত হয় পডকাস্ট ছুটির গল্পর প্রথম পর্বের রেকর্ডিং। এতে তারকা দম্পতি তাদের জীবনের নানা অজানা কথা তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আরমান পারভেজ মুরাদ।
জানা যায়, আসন্ন ঈদে ছুটি কক্সবাজারের ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে ‘ছুটির গল্প’-এর প্রথম পর্ব। এরপর থেকে থেকে নিয়মিত নানা চমক নিয়ে হাজির হবে এ পডকাস্ট। তুলে ধরবে দেশের নৈসর্গিক সৌন্দর্য, পর্যটনের সম্ভাবনা ও স্বপ্নের গল্প।
অনুষ্ঠানের শেষভাগে সংগীতশিল্পী রিজিয়া পারভিন-এর পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে। পডকাস্ট ও অনুষ্ঠানের কনসেপ্ট ও ইভেন্ট পার্টনার ছিল, ইষ্টিশন কমিউনিকেশন্স।
- Advertisement -spot_img
সর্বশেষ

বদ বদরুল খান ভেঙে হল খান খান

নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানকে ঘিরে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বদলি-পদায়নে প্রভাব বিস্তার এবং...