দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
বৃহস্পতিবার (১৮ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী—
-
২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
-
২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা
-
১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা
-
সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি: ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা

