28 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা নিলামে বিক্রি করলেন বেঞ্জামিন মেন্দি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100


২০১৮ বিশ্বকাপজয়ী ফরাসি ডিফেন্ডার বেনজামিন মেন্দি নিজের বিশ্বকাপ ট্রফির অফিসিয়াল রেপ্লিকা নিলামে বিক্রি করেছেন। মার্কিন নিলাম প্রতিষ্ঠান গোল্ডিনের আয়োজিত এক নিলামে ট্রফিটি ৬২ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়। একই নিলামে তিনি সতীর্থ পল পগবার উপহার দেওয়া একটি মূল্যবান আংটিও বিক্রি করেন।
স্ন্যাপচ্যাটে বিষয়টি নিশ্চিত করে মেন্দি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, ট্রফিটি তার ব্যক্তিগত সম্পদ, তাই তিনি চাইলে সেটি বিক্রি করতে পারেন। মজা করে তিনি আরও বলেন, ট্রফিটি তার ক্যাবিনেটে অনেক জায়গা দখল করে রেখেছিল।
মেন্দি জানান, তার সংগ্রহে থাকা আরও কিছু ট্রফি ও স্মারক ভবিষ্যতে বিক্রির জন্য রাখা হতে পারে।
বর্তমানে ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার পোল্যান্ডের ক্লাব পোগোন শেজেসিন-এ খেলছেন। ২০২১ সালে তার বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার একাধিক অভিযোগ আনা হলেও পরবর্তীতে তিনি আদালতে খালাস পান এবং এরপর আবার পেশাদার ফুটবলে ফিরে আসেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

অপ্রতিম হত্যা: পুলিশের দাবিতে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি কুবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের দেওয়া হত্যার...