28 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

মেসির অবসর এখনই নয়, সিদ্ধান্তটা তারই: এএফএ সভাপতি

জনপ্রিয়

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির অবসর নিয়ে এবার মুখ খুলেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। তার মতে, মেসিকে এখনই অবসরের দিকে ঠেলে দেওয়া উচিত নয়। ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা মেসির নিজেরই থাকা উচিত।
আর্জেন্টাইন একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তাপিয়া বলেন, মেসির অবসরের বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই তাকে কোনো ধরনের চাপ না দিয়ে স্বস্তিতে থাকতে দিতে হবে।
তাপিয়ার ভাষায়, ২০২২ সালেও তারা নিশ্চিত ছিলেন না যে মেসি ২০২৬ সালের বিশ্বকাপে খেলবেন কি না। তখন মেসিও বলেছিলেন, তিনি এক ম্যাচ করে এগোতে চান। এএফএ সভাপতির মতে, এবারও মেসির সিদ্ধান্ত তার নিজের মতো করেই নেওয়া উচিত।
তিনি বলেন, “তাকে তার মতো করে থাকতে দিন। ফুটবলটা উপভোগ করতে দিন। এরপর সে নিজের জন্য সঠিক সিদ্ধান্তটা নেবে।”
জুনে ৩৯ বছর পূর্ণ করা মেসি এখনো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেননি। সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে তিনি করেন ৮ গোল এবং সতীর্থদের দিয়ে করান ৪টি গোল। ফাইনালে অবশ্য অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা।
বিশ্বকাপে নিজের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে মেসি আরও একটি রেকর্ড নিজের করে নেন। মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এগিয়ে যান তিনি। তবে পরে ২২ গোল করে মেসিকে ছাড়িয়ে যান ফ্রান্সের কিলিয়ান এমবাপে।
মেসির পারফরম্যান্সের প্রশংসা করে তাপিয়া বলেন, লিওর অসাধারণ একটি বিশ্বকাপ কেটেছে এবং দলটির হয়ে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, পুরো টুর্নামেন্টে মেসিই ছিলেন দলের অন্যতম প্রধান মুখ এবং প্রতিটি ম্যাচেই তিনি নতুন কোনো না কোনো রেকর্ড গড়েছেন।
এএফএ সভাপতির বক্তব্যে স্পষ্ট, মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না আর্জেন্টিনা। বরং ফুটবল উপভোগ করার সুযোগ দিয়ে ভবিষ্যতের সিদ্ধান্ত মেসির ওপরই ছেড়ে দিতে চায় তারা।
- Advertisement -spot_img
সর্বশেষ

অপ্রতিম হত্যা: পুলিশের দাবিতে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি কুবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের দেওয়া হত্যার...