24 C
Dhaka
বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

গাজীপুরে পৃথক অগ্নিকাণ্ডে পুড়ল ১৩ বসতঘর, হোটেল ও দুই দোকান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

গাজীপুরের শ্রীপুর ও কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পৃথক দুটি অগ্নিকাণ্ডে দুবাইপ্রবাসীর ১৩টি বসতঘর, একটি খাবার হোটেল ও দুটি চায়ের দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ডেনিম্যাক কারখানার সামনে এ অগ্নিকাণ্ড ঘটে। ওই এলাকার দুবাইপ্রবাসী নিশাত ঢালীর বাড়িতে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিশাত ঢালীর বাড়ির এক পাশে থাকা একটি খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে প্রথমে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে আগুন পাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে তাঁরা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুনে প্রবাসী নিশাত ঢালীর ১৩টি বসতঘরের সব মালামাল পুড়ে যায়। পাশাপাশি খাবার হোটেলটিও ক্ষতিগ্রস্ত হয়।

অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে একটি চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুন লাগার পরপরই তা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। পরে পাশের আরেকটি চায়ের দোকানেও আগুন ছড়িয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে দুটি দোকানের মালামাল পুড়ে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী পৃথক দুটি অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রীপুর ও কালিয়াকৈরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি করে মোট চারটি ইউনিট পাঠানো হয়। পরে কর্মীদের চেষ্টায় দুটি স্থানের আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে বসতঘর, খাবার হোটেল ও দোকানের মালামাল পুড়ে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

- Advertisement -spot_img
সর্বশেষ

২৫ দিন বন্ধ থাকবে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট, কমবে উৎপাদন

বার্ষিক সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ২৫ দিনের জন্য বন্ধ রাখা...