22 C
Dhaka
সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা রাশিয়ার গ্র্যান্ড মুফতির, মুসলিমদের সমর্থন ঘোষণা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

সৌদি আরবে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার গ্র্যান্ড মুফতি শেখ রাভিল গায়নাতুদ্দিন। একই সঙ্গে সৌদি আরবের সরকার, দেশটির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের প্রতি রাশিয়ার মুসলিমদের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

শেখ রাভিল গায়নাতুদ্দিন রাশিয়ার গ্র্যান্ড মুফতির পাশাপাশি দেশটির ধর্মীয় সংস্থা ‘রিলিজিয়াস বোর্ড অব মুসলিম’-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। সৌদি আরবে হুথিদের হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি দেশটির প্রতি সংহতি প্রকাশ করেন।

গত জুলাই থেকে সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হয়েছে। দুই পক্ষের মধ্যে শুরু হয়েছে ব্যাপক হামলা ও পাল্টা হামলা। হুথিদের দখলে থাকা অঞ্চল পুনরুদ্ধারের লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে সামরিক অভিযান শুরু করে। এরপর থেকেই পরিস্থিতির আরও অবনতি ঘটে এবং সংঘাতের মাত্রা বাড়তে থাকে।

এরই ধারাবাহিকতায় আজ রোববার (১৫ নভেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।

তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, হুথিদের ছোড়া সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, সৌদি প্রতিরক্ষা বাহিনী সফলভাবে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করে আকাশেই ধ্বংস করেছে।

এর আগে গতকাল ইয়েমেন সরকার জানিয়েছিল, হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে কয়েক ঘণ্টার ব্যবধানে প্রায় ৭৫০টি হামলা চালানো হয়েছে। এরপরই আজ সকাল থেকে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে হুথিরা।

এতে সৌদি আরব ও হুথিদের মধ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে দেওয়া দণ্ড কার্যকর হবে: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে দেওয়া আদালতের দণ্ড কার্যকর হবে বলে মন্তব্য করেছেন...