22 C
Dhaka
সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

আর্থিক সংকটে নন, অভিনয়ে ফিরতে কাজ খুঁজছেন শরদ কাপুর

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বলিউড অভিনেতা শরদ কাপুরকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ তৈরি হয়েছে। তার বাড়ির অস্বাস্থ্যকর পরিবেশ এবং পোষ্য কুকুরদের দুরবস্থার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই মনে করেছিলেন, আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন এই অভিনেতা। তবে এমন ধারণা সরাসরি নাকচ করেছেন শরদ। তিনি জানিয়েছেন, অর্থের অভাব নয়, বরং দীর্ঘদিন পর আবার অভিনয়ে ফেরার সুযোগ খুঁজছেন তিনি।

এ জন্য চলচ্চিত্রজগতের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে কাজের সুযোগ ও মানসিক সমর্থন চেয়েছেন অভিনেতা। তার ভাষ্য, তিনি আবারও অভিনয় করতে চান এবং ভালো কাজের অপেক্ষায় রয়েছেন।

সম্প্রতি অভিনেত্রী ও পশু অধিকারকর্মী জয়া ভট্টাচার্য শরদ কাপুরের সঙ্গে দেখা করেন। তাদের সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন জয়া। সেই ভিডিওতে শরদকে চলচ্চিত্রশিল্পীদের সংগঠন সিআইএনটিএএ (CINTAA)-এর কাছে কাজের সুযোগ চাওয়ার কথা বলতে শোনা যায়।

ভিডিওতে শরদ বলেন, তিনি ভালো কাজ খুঁজছেন। এ ক্ষেত্রে চলচ্চিত্রশিল্পের সহকর্মীদের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন। তিনি বলেন, সিআইএনটিএএ সব সময় বিপদে পড়া শিল্পীদের পাশে দাঁড়িয়েছে। তাই এই কঠিন সময়ে তাদের কাছ থেকে সামান্য মানসিক সমর্থন পেলেও তিনি উপকৃত হবেন।

নিজের অভিনয়দক্ষতার ওপর আস্থা প্রকাশ করে শরদ আরও বলেন, তিনি একজন ভালো অভিনেতা এবং চলচ্চিত্রজগতের অনেকেই বিষয়টি জানেন। তার আর্থিক কোনো সমস্যা নেই। অর্থের জন্য নয়, বরং আবার অভিনয় শুরু করার সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।

এদিকে নিজের শারীরিক অবস্থার বিষয়েও কথা বলেছেন এই অভিনেতা। তিনি জানান, বার্সেলোনায় ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন। এ কারণে স্বাভাবিক জীবনযাপন ও দৈনন্দিন কাজকর্মে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে তাকে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হেমা নামের শরদের এক বন্ধু তার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, পায়ে চোট পাওয়ার পর শরদের জন্য পরিবারের শিশুর দেখাশোনার পাশাপাশি পোষ্য কুকুরগুলোর যত্ন নেওয়াও কঠিন হয়ে পড়েছিল। সব মিলিয়ে অভিনেতা বেশ কঠিন সময় পার করছেন বলে মন্তব্য করেন তিনি।

বাড়ির অস্বাস্থ্যকর পরিবেশ এবং পোষ্যদের দুরবস্থার বিষয়টি সামনে আসার পর ভক্তদের মধ্যে শরদের আর্থিক অবস্থা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়। তবে অভিনেতার বক্তব্যে স্পষ্ট হয়েছে, আর্থিক সহায়তা নয়, তার মূল চাওয়া আবারও কাজের সুযোগ পাওয়া।

১৯৯৪ সাল থেকে অভিনয়জগতে কাজ করছেন শরদ কাপুর। দীর্ঘ অভিনয়জীবনে বলিউডের বেশ কয়েকটি পরিচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। শাহরুখ খানের সঙ্গে ‘জোশ’ সিনেমায়ও দেখা গেছে তাকে। এ ছাড়া ‘ইয়ে হ্যায় জলওয়া’ ও ‘এলওসি কার্গিল’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি।

২০২২ সালে মুক্তি পাওয়া ‘নো মিনস নো’ সিনেমায় সর্বশেষ বড় পর্দায় অভিনয় করতে দেখা যায় শরদ কাপুরকে। এরপর থেকে নতুন কোনো বড় পর্দার কাজে তাকে দেখা যায়নি। এবার আবারও অভিনয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করে চলচ্চিত্রজগতের মানুষের কাছে কাজের সুযোগ চাইলেন এই অভিনেতা।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে দেওয়া দণ্ড কার্যকর হবে: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে দেওয়া আদালতের দণ্ড কার্যকর হবে বলে মন্তব্য করেছেন...