22 C
Dhaka
সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে আরব দেশগুলো, নথিভুক্ত প্রমাণ থাকার দাবি তেহরানের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনায় মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশ সহায়তা করেছে বলে অভিযোগ করেছে তেহরান। এ বিষয়ে তাদের কাছে নথিভুক্ত প্রমাণ রয়েছে বলেও দাবি করেছে দেশটি। ইরানের দাবি, এসব প্রমাণ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে তুলে ধরা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘেই এসব কথা জানান।

তিনি বলেন, সব ধরনের পরিস্থিতি ও ঘটনার তথ্য ইঙ্গিত দিচ্ছে, ইরানে হামলা চালানোর ক্ষেত্রে এ অঞ্চলের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছে। এ বিষয়ে ইরানের কাছে প্রয়োজনীয় নথি ও প্রমাণ সংরক্ষিত রয়েছে। বিষয়টিকে তেহরান অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

ঈসমাইল বাঘেই আরও অভিযোগ করেন, আরব দেশগুলোর ভূখণ্ডে থাকা বিভিন্ন সামরিক ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য আকাশযান পরিচালনা করেছে। পাশাপাশি এসব দেশ মার্কিন বাহিনীকে প্রয়োজনীয় রসদ ও অন্যান্য লজিস্টিক সহায়তাও দিয়েছে।

ইরানের এই মুখপাত্র বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনে আঞ্চলিক কয়েকটি দেশের সম্পৃক্ততা রয়েছে। এ ধরনের সহযোগিতার বিষয়টি এবং এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে ইরান অবগত রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন উপসাগরীয় আরব দেশে পাল্টা হামলা শুরু করে তেহরান। বিশেষ করে যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

তবে এসব হামলাকে আরব দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে আক্রমণ হিসেবে দেখছে না ইরান। দেশটির দাবি, হামলাগুলো ছিল সম্পূর্ণ আত্মরক্ষামূলক। এসব দেশের ভূখণ্ডে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।

ঈসমাইল বাঘেই বলেন, ইরান কখনোই এসব দেশের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করতে চায়নি। বরং জাতিসংঘ সনদের ৫১ নম্বর ধারায় স্বীকৃত আত্মরক্ষার অধিকার থেকেই তেহরান এ ধরনের পদক্ষেপ নিয়েছে।

এদিকে উপসাগরীয় আরব দেশগুলোর আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) গত শুক্রবার ইরানের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করেছে। তাদের অভিযোগ, ইরানের হামলায় উপসাগরীয় দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ তুলে নিজেদের অবস্থান স্পষ্ট করল তেহরান।

ইরানের এই বক্তব্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে তেহরান ও উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে দেওয়া দণ্ড কার্যকর হবে: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে দেওয়া আদালতের দণ্ড কার্যকর হবে বলে মন্তব্য করেছেন...