24 C
Dhaka
বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১০

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের পোশাকশিল্প এলাকা। বুধবার সকাল থেকে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। সংঘর্ষে পুলিশ ও আনসারের ১০ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। একই সময়ে মালেকের বাড়ি এলাকাতেও শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে নতুন বেতন কাঠামো ঘোষণার পর বুধবার সকাল থেকেই পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অনেক শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের বিক্ষোভের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় কয়েকটি পোশাক কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এরপর শ্রমিকেরা বিভিন্ন জায়গা থেকে দলবদ্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়।

এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষে পুলিশ ও আনসারের ১০ সদস্য গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, শিল্প পুলিশের পাশাপাশি এসআরবি ও আনসার সদস্যরাও কাজ করছেন।

এদিকে শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে সালনা থেকে গাজীপুর নগরীর বোর্ডবাজার পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহনগুলোকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশের পাশাপাশি এসআরবি ও আনসার সদস্যরা কাজ করছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, নাওজোড় ও মালেকের বাড়ি এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি আরও জানান, এসব এলাকার বেশির ভাগ পোশাক কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নিরাপত্তা ও পরিস্থিতি বিবেচনায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

২৫ দিন বন্ধ থাকবে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট, কমবে উৎপাদন

বার্ষিক সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ২৫ দিনের জন্য বন্ধ রাখা...