25 C
Dhaka
রবিবার, অক্টোবর ১১, ২০২৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ফাইল ট্র্যাকিং সিস্টেমের ওপর প্রশিক্ষণ কর্মশালা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

রংপুর প্রতিনিধিঃ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “ফাইল ট্র্যাকিং সিস্টেম” শীর্ষক দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধন করেন সিএসই বিভাগের চেয়ারম্যান ও ফাইল ট্র্যাকিং সিস্টেম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকত আলী।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “ফাইল ট্র্যাকিং সিস্টেম শুধু সময় ও শ্রম সাশ্রয় করবে না, বরং এটি প্রশাসনিক জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

প্রফেসর ড. ইলিয়াছ প্রামানিক বলেন, “উপাচার্য মহোদয়ের সুদূরপ্রসারী দিকনির্দেশনায় বেরোবি দ্রুত ডিজিটাল রূপান্তরের দিকে এগিয়ে যাচ্ছে। এই প্রযুক্তির ব্যবহার দপ্তরীয় দীর্ঘসূত্রিতা কমিয়ে প্রশাসনিক কাজকে আরও কার্যকর করে তুলবে।”

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রশাসনিক ও একাডেমিক শাখার কর্মকর্তারা অংশ নেন। প্রযুক্তিগত দিক ও ব্যবহার পদ্ধতি উপস্থাপন করেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোঃ বেলাল হোসেন। অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে সিস্টেম ব্যবহারে দক্ষতা অর্জন করেন।

প্রশিক্ষণ শেষে আয়োজিত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা মতামত ও প্রতিক্রিয়া জানান এবং এমন যুগোপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান। কর্মশালাটি প্রশাসনিক আধুনিকায়নের পথে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...