30.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ১০, ২০২৬

‘এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

 খবরের দেশ ডেস্কঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে মন্তব্য করে বলেছেন, ‘এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন’।

সোমবার (১৯ মে) সামাজিক মাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ মন্তব্য করেন তিনি। পোষ্টে হাসনাত আব্দুল্লাহ লিখেন, ‘ইন্টেরিম, ৬২৬ জনের লিস্ট কোথায়? ৬২৬ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন? এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন।

হাসনাত আরও লিখেন, ‘সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়, শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি’।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

মিসরের হারের ক্ষোভে থানায় অভিযোগ, ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল মিসরের পরাজয় এবং ম্যাচে রেফারিংয়ে অনিয়মের অভিযোগ তুলে নোয়াখালীর এক তরুণ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো...