30.3 C
Dhaka
সোমবার, আগস্ট ১৭, ২০২৬

ডাকসু নির্বাচনে স্বাধীনতাবিরোধীদের ভোট দেওয়া থেকে বিরত থাকতে বলেছেন ছাত্রদল নেত্রী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
ডাকসু নির্বাচনে স্বাধীনতাবিরোধীদের ভোট না দেওয়ার আহবান জানিয়েছেন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মানসুরা আলম
ছাত্রদলের যুগ্ম সম্পাদক মানসুরা আলম বলেছেন,  ডাকসুতে যাকে মন চায় ভোট দিন, কিন্তু স্বাধীনতাবিরোধী, ধর্ষক আলবদর, ছাত্রসংঘের উত্তরসূরিরা যাতে সেই ভোট না পায়, সে ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের কাছে অনুরোধ জানাচ্ছি। ধর্ষকদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করুন।
আজ বুধবার এক ফেসবুক পোস্টে তিনি এসব লিখেছেন।
আজ আরো এক পোস্টে লিখেছেন তিনি- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসন্তানদের হত্যা করেছিল আলবদর।
সময়ের পরিক্রমায় আবারও এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গৌরবের ডাকসুতে অংশগ্রহণ করছে কুখ্যাত আলবদরের উত্তরসূরিরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কি আবারও ফিরিয়ে আনবে আলবদরদের? যাদের চেতনা নারী নির্যাতন, নারীকে গণধর্ষণের হুমকি? যাদের চেতনা মুক্তবুদ্ধির চিন্তার বিকাশকে গলা চেপে ধরে প্রপাগান্ডায় মর্যাদা ক্ষুণ্ণের চেষ্টা?

 

মানসুরা লিখেছেন, তাদের নিয়ে ভাবার আগে শহীদ বুদ্ধিজীবীদের কথা ভাবেন। লাখ লাখ শহীদ ও নির্যাতিত মা-বোনদের কথা ভাবেন।

আপনার ভোট কোথায় যাচ্ছে তা ভাবেন। যে বিশ্ববিদ্যালয় সমাজ গড়ার কারিগর, সেখানে যেন ইতিহাসের সর্বাপেক্ষা ঘৃণিত অপশক্তিটির স্থান না হয়।
এই পোস্টের সঙ্গে একাত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষক ও কর্মচারীদের ছবি সংযুক্ত করেছেন তিনি।
- Advertisement -spot_img
সর্বশেষ

সরকারি ক্রয়ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ, অগ্রাধিকার পাচ্ছে ডিজিটাল রূপান্তর

সরকারি ক্রয়ব্যবস্থাকে আরও স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও আধুনিক করতে নতুন করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ক্রয় আইন ও বিধিমালা...