29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

সোনার ভরি এখন ২ লাখ ৯ হাজার টাকা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভরিপ্রতি প্রায় ৭ হাজার টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার (৮ অক্টোবর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে। ফলে রবিবার (১২ অক্টোবর)ও সোনা বিক্রি হচ্ছে একই দামে।
সোনার নতুন দর অনুযায়ী—
  • ২২ ক্যারেট: ভরি ২,০৯,১০১ টাকা
  • ২১ ক্যারেট: ভরি ১,৯৯,৫৯৪ টাকা
  • ১৮ ক্যারেট: ভরি ১,৭১,০৮৮ টাকা
  • সনাতন পদ্ধতি: ভরি ১,৪২,৩০১ টাকা
বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে ৫% সরকার নির্ধারিত ভ্যাট এবং ৬% ন্যূনতম মজুরি যোগ হবে। গহনার ডিজাইনভেদে মজুরি ভিন্ন হতে পারে।
রুপার দামও বেড়েছে। এখন ২২ ক্যারেটের রুপা ভরিপ্রতি বিক্রি হচ্ছে ৪,৯৫১ টাকায়।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...