29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

ভোটারদের পছন্দে ৬ বিভাগে কোন দল এগিয়ে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরেরদেশ ডেস্ক ;
দেশের ছয় বিভাগের ভোটারদের পছন্দের তালিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এগিয়ে রয়েছে। রংপুর বিভাগে জামায়াতে ইসলামী এবং বরিশাল বিভাগে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ শীর্ষে অবস্থান করছে।
বেসরকারি গবেষণা সংস্থা ইনোভিশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, দ্বিতীয় পর্ব–তৃতীয় খণ্ড’ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
গতকাল সোমবার রাজধানীর কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে আয়োজিত ‘ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
 বিভাগভিত্তিক পছন্দের চিত্র
  • ময়মনসিংহ বিভাগ: বিএনপি ৪৫.৭%, জামায়াত ২৫.৮%, আওয়ামী লীগ ১৭.৩%, এনসিপি ৪.৭%
  • সিলেট বিভাগ: বিএনপি ৪৪.৭%, জামায়াত ২৯.৬%, আওয়ামী লীগ ১৪%
  • রাজশাহী বিভাগ: বিএনপি ৪৪.৪%, জামায়াত ৪০.৯%, আওয়ামী লীগ ৯.২%
  • খুলনা বিভাগ: বিএনপি ৪৩.৩%, জামায়াত ৩০.১%, আওয়ামী লীগ ১৮.৩%
  • ঢাকা বিভাগ: বিএনপি ৪০.৮%, আওয়ামী লীগ ২৫.৮%, জামায়াত ২৪.৩%
  • চট্টগ্রাম বিভাগ: বিএনপি ৪১.৯%, জামায়াত ২৭.৬%, আওয়ামী লীগ ১৭.১%
  • রংপুর বিভাগ: জামায়াত ৪৩.৪%, বিএনপি ৩৬.৭%, আওয়ামী লীগ ১২.৫%
  • বরিশাল বিভাগ: আওয়ামী লীগ ৩১.৯%, বিএনপি ২৮.৭%, জামায়াত ২৯.১%
সার্বিকভাবে, জরিপে বিএনপি প্রথম, জামায়াত দ্বিতীয়, আওয়ামী লীগ তৃতীয় এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চতুর্থ অবস্থানে রয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...