30 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে এখনো ধোঁয়া, উদ্ধারকাজ চলছে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100


নিজস্ব প্রতিবেদক 
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনের চারপাশে আজ রোববার সকালেও ধোঁয়া উড়তে দেখা গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের দুই পাশ থেকে পানি ছিটিয়ে আগুনের ছায়া নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।
সকালে বিমানবন্দরের সামনের এলাকায় বিপুল সংখ্যক মানুষের ভিড় দেখা গেছে। তবে বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খানম জানান, অগ্নিকাণ্ডস্থলে এখনো উদ্ধারকাজ চলছে। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. মুহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট কাজ করে। এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবিও অংশ নেয় উদ্ধার তৎপরতায়। টানা সাত ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ৯টার দিকে বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা পুনরায় শুরু হয়।

কার্গো ভিলেজের যে অংশে আগুন লাগে সেখানে মূলত আমদানি করা পণ্য রাখা ছিল। এতে বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে ইতোমধ্যে বাংলাদেশ বিমান একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় আনসার বাহিনীর ২৫ সদস্যসহ মোট ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষ।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...