34 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।
টসে জেতার পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানান, প্রথম ম্যাচের একাদশে একটি পরিবর্তন এসেছে। দ্বিতীয় ওয়ানডেতে মুস্তাফিজুর রহমান একমাত্র পেসার, দলের বাকি চারজনই বিশেষজ্ঞ স্পিনার।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে দুটি পরিবর্তন এসেছে। জেডেন সিলসের জায়গায় আকিল হোসেন, আর রোমারিও শেফার্ডের জায়গায় অভিষেক হচ্ছে অ্যাকিম অগাস্তের।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, অ্যাকিম অগাস্তে, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুডাকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

কেশবপুরে মসজিদের মাইক ব্যবহার করে মব হামলা, পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই

যশোরের কেশবপুর উপজেলায় মসজিদের মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে মব তৈরি করে পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামীকে ছিনতাইয়ের ঘটনা...