31 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাংবাদিক মোদাব্বের হোসেনের সঙ্গে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন আবদুস সালাম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

জাতীয় প্রেস ক্লাবে সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেনের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। সোমবার (৩ নভেম্বর) দুপুরে তিনি মোদাব্বের হোসেনের সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করেন।
শনিবার (১ নভেম্বর) দুপুরে প্রেস ক্লাবে ঘটে যাওয়া ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর আজ দুজনের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের সময়কার একটি ভিডিওতে দেখা যায়, আবদুস সালাম সাংবাদিক মোদাব্বের হোসেনকে জড়িয়ে ধরে বলেন,

“এই বিষয়ে আসলে বলার কিছু নাই। আমি দুঃখিত। ভিড়ের মধ্যে এরকম একটা ঘটনা যে ঘটবে… আমি উনাকে অনেক ভালোবাসি, আগেও চিনি। কাজেই এরকম ঘটনা ঘটা ঠিক হয়নি। যেটা হয়েছে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।”

অন্যদিকে ‘বাংলাদেশ প্রতিদিন’-এর নিউজ এডিটর মোদাব্বের হোসেন বলেন,

“ফেসবুকে ভিডিওটা কেটে-ছেঁটে ছড়ানো হয়েছে। আগে-পিছের অংশ থাকলে এমন বিভ্রান্তি ছড়াতো না। সালাম ভাই ঘটনার পরপরই আমাকে ফোন করে দুঃখ প্রকাশ করেছিলেন।”

তিনি আরও বলেন,

“আমি কিছু মনে করিনি, কিন্তু ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ায় সালাম ভাইয়ের যেমন সম্মানহানি হয়েছে, তেমনি আমিও অপ্রস্তুত অবস্থায় পড়েছি।”

ঘটনার বিষয়ে আবদুস সালাম বলেন, ভিডিওর কাটছাঁট করা অংশ ছড়িয়ে দেওয়ার কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি জানান, সাংবাদিক সমাজের প্রতি তার আন্তরিক শ্রদ্ধা রয়েছে এবং ভবিষ্যতে এমন কোনো ভুল বোঝাবুঝি যাতে না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...