29 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

দাম কমার ২৪ ঘণ্টা না যেতেই ফের বাড়ল সোনা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

একদিন আগেই কমানো হয়েছিল সোনার দাম, আর তার পরদিনই আবার বড় ধরনের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত সোনার দাম বাড়ানো হয়েছে।
এর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা, যা শুক্রবার ছিল ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম কার্যকরের বিষয়টি জানানো হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী,
  • ২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম বেড়ে হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা,
  • ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা,
  • আর সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।
উল্লেখ্য, এর ঠিক একদিন আগে শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে একই পরিমাণ অর্থ কমিয়ে সোনার দাম নির্ধারণ করা হয়েছিল। সেই দামেই আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত সোনা বিক্রি হয়েছে।
এদিকে সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা অপরিবর্তিত রয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

অপ্রতিম হত্যা: পুলিশের দাবিতে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি কুবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের দেওয়া হত্যার...