32 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

এসএসসি পরীক্ষা ঘিরে যেসব কঠোর নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

জনপ্রিয়
এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগীভাবে আয়োজনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
প্রস্তুতি পর্যালোচনা ও কঠোর নির্দেশনা
সভায় মন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন। তিনি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো পুনরায় তদন্ত করে হালনাগাদ তালিকা প্রণয়নের নির্দেশ দেন। পরীক্ষায় অনিয়ম ও নকল প্রতিরোধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি জানান, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নকল ঠেকাতে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।
নকল প্রতিরোধে জিরো টলারেন্স
মন্ত্রী নির্দেশনা দেন—
  • পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের বডি সার্চ নিশ্চিত করতে হবে।
  • শিক্ষকদের সক্রিয় ভূমিকার মাধ্যমে নকল প্রতিরোধ জোরদার করতে হবে।
  • পরীক্ষা চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্ন বা সংশ্লিষ্ট কোনো কনটেন্ট আপলোড হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী থাকবে।
অটোপাশ নয়, মেধাভিত্তিক মূল্যায়ন
মন্ত্রী বলেন, “মেধাভিত্তিক জাতি গঠনের জন্য পরীক্ষার সিস্টেম পরিবর্তন করতে হবে। অটোপাশের আর কোনো সুযোগ দেওয়া হবে না।”
তিনি প্র্যাকটিক্যাল পরীক্ষায় গড় নম্বর দেওয়ার প্রচলিত প্রথা থেকে সরে এসে প্রকৃত মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।
জিলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা
যেসব জেলায় জিলা স্কুল নেই, সেখানে নতুন জিলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। এসব প্রতিষ্ঠান প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমন্বিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে, যা দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
সভায় সংশ্লিষ্ট সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়, যাতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করা যায়।
- Advertisement -spot_img
সর্বশেষ

জামায়াতকে মেইনস্ট্রিমে না আসতে দেওয়ার মন্তব্যে প্রতিবাদ জানালেন এমপি মিলন

সৈয়দা রিজওয়ানা হাসান-এর সাম্প্রতিক এক বক্তব্যকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও...