27.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

স্বর্ণ ও রুপার দামে নতুন রেকর্ড: ভরিতে বেড়েছে হাজার হাজার টাকা

জনপ্রিয়
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম এক লাফে বেড়েছে ৬ হাজার ৫৯০ টাকা। ফলে নতুন করে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টা থেকে এ নতুন মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত দামে—
  • ২১ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা
  • ১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা
  • সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা
শুধু স্বর্ণই নয়, বেড়েছে রুপার দামও। নতুন হিসেবে—
  • ২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫ হাজার ৮৯০ টাকা
  • ২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫ হাজার ৫৯৯ টাকা
  • ১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ৭৮২ টাকা
  • সনাতন পদ্ধতির রুপা: প্রতি ভরি ৩ হাজার ৬১৬ টাকা
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় কাঁচামালের দামের ঊর্ধ্বগতির প্রভাবেই দেশের বাজারে স্বর্ণ ও রুপার এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

বদ বদরুল খান ভেঙে হল খান খান

নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানকে ঘিরে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বদলি-পদায়নে প্রভাব বিস্তার এবং...