27.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

দেশে স্বর্ণ ও রুপার দাম কমলো

জনপ্রিয়
দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ২৩ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং ২৬ এপ্রিল (রোববার) তা বহাল রয়েছে।
নতুন দরে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম—
  • ২২ ক্যারেট: ২,৪৬,৯২৭ টাকা
  • ২১ ক্যারেট: ২,৩৫,৬৭১ টাকা
  • ১৮ ক্যারেট: ২,০২,০২০ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,৬৪,৫২১ টাকা
এবার স্বর্ণের দাম ভরিতে কমেছে ৩,২৬৬ টাকা।
অন্যদিকে রুপার দামও কমানো হয়েছে ভরিতে ৩৫০ টাকা। নতুন দরে রুপা বিক্রি হচ্ছে—
  • ২২ ক্যারেট: ৫,৭১৫ টাকা
  • ২১ ক্যারেট: ৫,৪২৪ টাকা
  • ১৮ ক্যারেট: ৪,৬৬৬ টাকা
  • সনাতন পদ্ধতি: ৩,৪৯৯ টাকা
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয়ভাবে পিওর গোল্ড ও সিলভারের দাম কমায় এই সমন্বয় করা হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৫৬ বার পরিবর্তন হয়েছে—এর মধ্যে ৩২ বার বেড়েছে এবং ২৪ বার কমেছে। একই সময়ে রুপার দাম পরিবর্তন হয়েছে ৩৫ বার, যার মধ্যে ১৯ বার বেড়েছে ও ১৬ বার কমেছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

বদ বদরুল খান ভেঙে হল খান খান

নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানকে ঘিরে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বদলি-পদায়নে প্রভাব বিস্তার এবং...